১২:১৬ পি.এম
বঙ্গোপসাগরের নিকটবর্তী মালাক্কা প্রণালীতে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টির নাম ‘শেন-ইয়ার’, এবং এটি আজ আঘাত হানবে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
আইএমডি জানাচ্ছে, আজ সকালে একটি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। এবারের এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে। 'শেন-ইয়ার' শব্দের অর্থ হল সিংহ।
আরও পড়ুন: নাটোরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল
মঙ্গলবার রাতের দিকে ঘূর্ণিঝড়টি ১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে পশ্চিমাঞ্চলের দিকে এগিয়েছে। এটি আজ দুপুর পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর দুপুরের আগে নত হয়ে আঘাত হানতে ইন্দোনেশিয়ার উপকূল অতিক্রম করবে। আগামী ২৪ ঘণ্টা এটি ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখার সম্ভাবনা রয়েছে। পরে এটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে।
ভারতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানাচ্ছে, আজ বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ার কুতা মাকমুর থেকে ১০০ কিলোমিটার, মালয়েশিয়ার জর্জটাউন থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, নিকোবার দ্বীপপুঞ্জ থেকে ৬০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব এবং নিকোবার চর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছে।
মালাক্কায় এই ঘূর্ণিঝড় সৃষ্টির পাশাপাশি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার নির্ধারিত অঞ্চলে একটি দুর্বল নিম্নচাপ অঞ্চল চিহ্নিত হয়েছে।
মালাক্কা প্রণালীর এ ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ায় আঘাত হানবে এবং ভারতের বা বাংলাদেশের দিকে এগোবে না বলে জানানো হয়েছে ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে।
আরও পড়ুন: ফেনীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নাসিম কলেজ
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন