০৪:১২ পি.এম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসায় সহায়তার জন্য চীন থেকে আসা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন।
উল্লেখ্য, তারা সোমবার (১ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের তৎপরতায় অবশেষে নিয়ন্ত্রণে চকবাজারের আগুন
তিনি বলেন, "বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসকদল আগামীকাল (মঙ্গলবার) আসবে।"
বিএনপির চেয়ারপারসন গত চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।
এদিকে, রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীর মোহাম্মদপুরের ৬ তলা আবাসিক ভবনে আগুনের
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন