০৬:৪৫ পি.এম
রাজশাহীর তানোর পৌর এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫টি পৃথক স্থানে নির্বাচনী কেন্দ্র (সেন্টার) কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত এইসময় অংশগ্রহণ করেন রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
তানোর পৌর সভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতাদের উদ্যোগে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ, চাপড়া উচ্চ বিদ্যালয় মাঠ, তানোর পৌর সভা উচ্চ বিদ্যালয় মাঠ, কাশেম বাজার মোড় এবং কালীগঞ্জ হাট চত্বরে অনুষ্ঠিত হয় এই সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে। অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঞ্চালনায় এবং তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে তানোর পৌরসভার সাবেক মেয়র, রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য কুরআন খতম ও খাবার বিতরণ
এছাড়া ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মিজানুর রহমান, বিএনপির নেতা আবু সাইদ বাবু, আব্দুল মান্নান, আব্দুল মালেক মন্ডল, ইয়াসিন আলী এবং তোফাজ্জুল হোসেন তোফার মতো নেতারা উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অরণ্য, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, তানোর উপজেলা যুবদল নেতা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমাগম ঘটেছিল এই অনুষ্ঠানে।
আলোচনার পর দুপুরে মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন মরহুম এমরান আলী মোল্লার বাড়িতে যান এবং পরবর্তীতে সেখানে কবর জেয়ারত করেন।
আরও পড়ুন: সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে ১১৭৪ জন পর্যটক পৌঁছেছেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন