ঢাকা রবিবার, ০৭ই ডিসেম্বর, ২০২৫খ্রিষ্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭হিজরী
রবিবার, ০৭ই ডিসেম্বর, ২০২৫ইং ২২শে অগ্রহায়ণ, ১৪৩১বাং

একনেকে অনুমোদন পেল ১৮টি প্রকল্প, মোট ব্যয় ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা


একনেকে অনুমোদন পেল ১৮টি প্রকল্প, মোট ব্যয় ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৭টি নতুন এবং সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে নতুন প্রকল্প সংখ্যা ১৩টি এবং সংশোধিত প্রকল্পের সংখ্যা ৫টি। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য মোট ব্যয় ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের এক সভায় এই প্রকল্পগুলো অনুমোদিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন হয় ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

আরও পড়ুন: নাটোরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

তথ্য পাওয়া গেছে যে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের জন্য স্থায়ী আবাসনের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করেছে একনেক। ‘১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের আওতায় ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। শহীদ পরিবারের জন্য ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমিতে এই ফ্ল্যাটগুলো নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, বাংলাদেশ সচিবালয়, পরিবহনপুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট এবং সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা বৃদ্ধির জন্য বিদ্যমান বৈদ্যুতিক-যান্ত্রিক এবং অগ্নিসরঞ্জামাদির আধুনিকীকরণের একটি প্রকল্পের অনুমোদনও এসেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পও অনুমোদন হয়েছে। এগুলো হলো— ৩টি অনুসন্ধান কূপ খনন প্রকল্প (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) এবং সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

সেতু মন্ত্রণালয়ের দ্বারা অনুমোদিত দুটি প্রকল্প হলো— ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) (৩য় সংশোধিত) এবং সিরাজগঞ্জ সড়ক বিভাগ অধীনে সিরাজগঞ্জ-রায়গঞ্জ (চান্দাইকোনা) (জেড-৫০৪২) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ।

আরও পড়ুন: ফেনীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নাসিম কলেজ

কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ এবং ‘মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত)’ প্রকল্প।

অন্য প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জ সবুজ ও স্থিতিশীল নগর উন্নয়ন প্রকল্প (এনজিআরইউডিপি)’ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধিত)’।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় তিনটি প্রকল্প অনুমোদিত হয়েছে: ‘ফলাফলের জন্য জলবায়ু প্রতিক্রিয়াশীল প্রজনন স্বাস্থ্য এবং জনসংখ্যা পরিষেবা উন্নয়ন এবং সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্প’ এবং ‘মুন্সীগঞ্জে এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা (প্রথম সংশোধিত)’।

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণ প্রকল্পও সোমবারের সভায় অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার দ্রুত সুস্থতার চেষ্টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর দোয়া ও খাবার বিতরণ

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন; খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ; স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিহাতীতে ভ্যারাইটিজ দোকানে লাগা আগুনে মালিক গফুর আলী নি-হ-ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১ই ডিসেম্বর, ২০২৫ ইং

০৫:০৮ পি.এম


কালিহাতীতে ভ্যারাইটিজ দোকানে লাগা আগুনে মালিক গফুর আলী নি-হ-ত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে এক ভ্যারাইটিজ দোকানে আগুন লাগার ফলে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে মারা গেছেন।

নিহত গফুর আলী পৌর এলাকার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের পুত্র।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ার কারণে গফুর আলী দোকানের ভিতরে আটকা পড়ে যান। পরে তিনি আগুনের আঁচ এবং ধোঁয়ায় দগ্ধ হয়ে প্রাণ হারান।

স্থানীয় লোকজনের সহায়তার মাধ্যমে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছায় এবং মাত্র ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম এবং বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানিয়েছেন, দুপুর সাড়ে বারোটার দিকে গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে। গফুর দোকান থেকে বের হতে পারেননি বলেই তিনি মৃত্যুবরণ করেন।

তারা আরও জানান, গফুরের দোকান থেকে আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে এবং তিনটি দোকানে মোট ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, 'সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং মূলত গফুর আলীর খোলা পেট্রোলের দোকানে আগুন লাগার কথা জানা যায়। পরে ১০ মিনিটের প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। গফুর ভিতরে আটকে যাওয়ার কারণে তিনি দগ্ধ হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করার পর আমরা পুলিশে হস্তান্তর করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। গফুরের দোকানে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।'

তিনি আরো বলেন, অন্য কোনো দোকানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে ১১৭৪ জন পর্যটক পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১ই ডিসেম্বর, ২০২৫ ইং

০৫:১৫ পি.এম


সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে ১১৭৪ জন পর্যটক পৌঁছেছেন

জাহাজ চলাচলের শুরুতে কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে ১১৭৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে পৌঁছেছে তিনটি জাহাজ।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজগুলো রওনা দেয়। পরবর্তীতে এই জাহাজগুলো দুপুর ১টার পর সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ তারিখে কর্ণফুলী এক্সপ্রেস, এমবি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ নামের তিনটি জাহাজ সকাল ৭টায় যাত্রা শুরু করে, যেখানে মোট ১১৭৪ জন পর্যটক রয়েছে। বিকেল ৩টার দিকে এই জাহাজগুলো সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তবে, আজ কোনো পর্যটক ফিরবেন না। তারা সেখানে রাত্রীযাপন করবে। পরবর্তী দিন, মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আবারও পর্যটক নিয়ে জাহাজ সেন্টমার্টিনে ফিরবে।

হোসাইন ইসলাম বাহাদুর আরও বলেন, ‘ডিসেম্বর ও জানুয়ারি মাসে কক্সবাজারের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে নিয়মিতভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। ঘাটে আরও চারটি জাহাজ প্রস্তুত রয়েছে এবং অনুমতি নিয়ে পর্যায়ক্রমে এদেরও সেন্টমার্টিনে পাঠানো হবে।’

জাহাজের যাত্রার আগে সোমবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি ছিল। যেখানে ১২টি নির্দেশনা নিয়ে মাইকিং করা হয় এবং প্রতিটি স্তরে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। প্লাস্টিক বা পলিথিন দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সচেতন করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, প্রথম দিন তিনটি জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিনে গেছে। টিকিট সংগ্রহ করতে পর্যটকদেরকে ট্রাভেল পাস নিতে হচ্ছে এবং ২০০০ জনের বেশি যাতে যেতে না পারে তার জন্য রয়েছে কঠোর নজরদারি।

তিনি জানান, ‘সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে জেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং অন্যান্য দফতর এতে যুক্ত রয়েছে।’

পরিবেশ অধিদফতরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন জানান, পর্যটকদের আসা-যাওয়ার সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। দুই হাজারের বেশি পর্যটক যেতে দেওয়া হচ্ছে না। এজন্য আলাদা আলাদা তল্লাশি ব্যবস্থা রয়েছে বিআইডব্লিউটিএ জেটিঘাট এবং সেন্টমার্টিন জেটিঘাটে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। উভয় ঘাট ছাড়াও প্রতিটি জাহাজে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা থাকছেন।’

প্রথম দিনে নিয়মের বাইরে গিয়েই টিকিট বিক্রির জন্য সেন্টমার্টিনগামী কেয়ারি সিন্দাবাদ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে প্রশাসন।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির নিয়ম নেই। ৩টি টিকিট বিক্রি করার কারণে তাদের জরিমানা করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্প্রতি ১২টি নির্দেশনা জারি করেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গোপসাগরের ৮ বর্গকিলোমিটার আয়তনের এই প্রবালসমৃদ্ধ দ্বীপে গত ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটিতে পর্যটকরা ভ্রমণের সুযোগ পাবেন, তবে দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন। সেইসঙ্গে পর্যটকদের সরকার নির্ধারিত ১২টি নির্দেশনা মানতে হবে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বরে পর্যটকরা কেবল দিনের বেলায় দ্বীপে ভ্রমণ করতে পারবেন, রাতযাপন করতে পারবেন না। ডিসেম্বর এবং জানুয়ারিতে রাতযাপন করতে পারবেন।

বিআইডব্লিউটিএ এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি নেই। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে ট্রাভেল পাস এবং কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি মাস পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে যেতে পর্যটকেরা সক্ষম হবেন। এরপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৯ মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে।

দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক সংখ্যা এবার কঠোরভাবে সুশৃঙ্খল থাকবে। ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ হয়ে যাবে। দৈনিক দুই হাজারের বেশি পর্যটক ভ্রমণ করতে পারবেন না।

পর্যটকদের ভ্রমণকালে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ করা হয়েছে। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহের কারণে জীববৈচিত্র্যের ক্ষতিসাধন নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল এবং সি-বাইক চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ভ্রমণের সময় নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়ার জন্য, যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক ইত্যাদিকে নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজেদের পানির ফ্লাস্ক সঙ্গে রাখার উপদেশ দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের তৎপরতায় অবশেষে নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১ই ডিসেম্বর, ২০২৫ ইং

০৬:২৮ পি.এম


ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের তৎপরতায় অবশেষে নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত ডালপট্টির তিনতলা আবাসিক ভবনে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল থেকে দেড় ঘণ্টার প্রচেষ্টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট আগুন মোকাবিলা করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্যমতে, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই লালবাগের দুটি ইউনিট আগে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর পলাশী এবং সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের আরো ৫টি ইউনিট সেখানে যোগ দেয়।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টা শেষে ফায়ার সার্ভিস জানায়, আগুন আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোরাগলিতে হাঁটার প্রচেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরে আসবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই ডিসেম্বর, ২০২৫ ইং

০৬:৩১ পি.এম


চোরাগলিতে হাঁটার প্রচেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরে আসবে

নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছেন অনেকে। চোরাগলিতে হাঁটার প্রচেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরে আসবে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সমাবেশটি জুলাই মাসে জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে আমরা দেখেছি, আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে। মানুষ বলে আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ। কোনো ইসলামি দল চাঁদাবাজিতে জড়িত নয়।’

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘একমাত্র নির্বাচনেই ছলে বলে কৌশলে জিততে চাচ্ছে। এই বাংলাদেশে তা আর হবে না। ভোটের পাহারাদার হিসেবে আমরা লড়ব। জনগণ পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না।’

তিনি বলেন, কেউ কেউ ৭২ সালের সংবিধান কামড়ে থাকতে চান। কেউ যদি এর পক্ষে কথা বলেন তিনি জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবেন। যাঁরা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভালোবাসেন তারা ভুলেও ৭২ সালের সংবিধানের কথা বলবেন না। ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছি, তা আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানান তিনি।

এ ছাড়াও দাবি উপস্থাপনের পাশাপাশি, আগামী নির্বাচনের নানা প্রস্তুতি ও প্রত্যাশার কথা উঠে আসে ৮ দলের নেতাদের বক্তব্যে। একইসঙ্গে দলে মতের ঊর্ধ্বে উঠে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার কথাও জানালেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৭হিঃ
ফজর ০৫:০৪
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২৪ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%