০২:২৪ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক আরিফুল ইসলাম তালুকদার ‘বুকভরা হতাশা’ নিয়ে পদত্যাগ করেছেন। তিনি ২৮ নভেম্বর দলীয় আহ্বায়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগের চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, দল অভ্যন্তরীণ দুর্বলতা মোকাবিলা করতে পারে নি; বরং ক্ষমতার অপব্যবহার, সিদ্ধান্তহীনতা, অনিয়ম এবং আচরণগত সংকট আরও বেড়ে গেছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করার পরও দল তারুণ্যের শক্তিকে একত্রিত করতে ব্যর্থ হয়েছে।
“নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার আকাঙ্ক্ষা কিছু হীনমন্যতা এবং অদূরদর্শী আচরণের কারণে পরাজিত হয়েছে”-এমন মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন: নাটোরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল
আরিফুল আরও অভিযোগ করেন যে, দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ অস্বাভাবিকভাবে অর্থ সম্পদের মালিক হয়ে সাধারণ মানুষের কাছে ধরা পড়েছেন। এর ফলে আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং জাতীয় ঐক্য নষ্ট হয়েছে। জুলাই মাসে আহতদের তালিকায় অবিচার হয়েছে উল্লেখ করে তিনি বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এখনও পুরোনো ফ্যাসিবাদী নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। গণহত্যার বিচার না হওয়া এবং অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, গত তিনটি নির্বাচনে যারা ‘মাফিয়া’ ভূমিকা পালন করেছেন, তাদের মাধ্যমেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি চলছে। অথচ দল এসব ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিপ্লবোত্তর সংকটের দায় দলের নেতৃত্বের ওপর বর্তায়। অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা দীর্ঘকাল কাজ করেছেন, তাদের স্বীকৃতি দেয়া হয়নি। দলের ব্যর্থতা এবং অভ্যন্তরীণ অনৈক্য গত দেড় বছরে কোনো কার্যকর সাফল্য আনতে সক্ষম হয়নি।
আরিফুলের বক্তব্য অনুযায়ী, জুলাই বিপ্লবের সময় তিনি আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করা এবং ‘মাফিয়ার পলায়ন’ বিষয়ক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি লিখেছেন, জুলাইকে তিনি পণ্য হিসেবে মনে করেন না, বরং এক অভিজ্ঞতা হিসেবে অনুভব করেন। তিনি আরও দাবি করেন যে, এনসিপি তারুণ্যের শক্তিকে একত্রিত করতে পারেনি, জাতীয় ঐক্য নষ্টের পাশাপাশি ক্ষমতাকেন্দ্রিক পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ধরে রেখেছে। এছাড়া, দলের সদস্য সংখ্যা বৃদ্ধির প্রতি কোনো উদ্যোগ নেই, বরং দল দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি উদাসীন হয়ে পড়েছে।
পদত্যাগপত্রের শেষে আরিফুল বলেন, সামগ্রিকভাবে ভবিষ্যতে রাজনৈতিক পথচলায় এই দলের সঙ্গে থাকার প্রয়োজন বোধ করছি না। তাই তিনি ‘বুকভরা হতাশা’ নিয়ে পদত্যাগ করছেন।
আরও পড়ুন: ফেনীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নাসিম কলেজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন