০৯:০৫ পি.এম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের জন্য রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারাদেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
শনিবার (২৯ নভেম্বর) এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম সময় সংবাদকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময়ে, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ করার পাশাপাশি মোবাইল ফোন আমদানি সংক্রান্ত ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করছে সংগঠনটি।
আরও পড়ুন: স্বর্ণের দাম বৃদ্ধি, ভরি কত হলো?
এমবিসিবির ঘোষণার অনুযায়ী, রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন