০৬:৪৯ পি.এম
ফেনীতে উদযাপিত তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে পরশুরামের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
শহরের ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে রোববার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাসিম কলেজ টাইব্রেকারে জয়ী হয়ে শিরোপা ঘরে আনতে সক্ষম হয়। ফাইনাল ম্যাচে ফেনীর জয়নাল হাজারী কলেজ এবং নাসিম কলেজের মধ্যে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়ায় শিরোপা নির্ধারণে ট্রাইবেকারের প্রয়োজন পড়ে।
ট্রাইবেকারে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ ৪-২ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আরও পড়ুন: সায়েন্সল্যাবের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের আহ্বান
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং ফেনী পৌরসভার প্রশাসক মো: ইসমাইল হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, "খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।"
তিনি আরও মন্তব্য করেন, "মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে এবং খারাপ আড্ডা না দিয়ে কিশোর ও তরুণদের খেলাধুলার যে কোনো আয়োজনের অংশগ্রহণ করা উচিত।" তিনি এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল হাজারী কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক এম এ খালেক, অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, পরশুরাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ক্যাপ্টেন (অব:) মো: দিদারুল আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার হীরা আকতার।
আরও পড়ুন: বেতন কাঠামো বিষয়ে নতুন সুখবর আসছে
ক্রীড়া সংগঠক আফসারুল হাই উজ্জ্বলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা কোচ দীপক চন্দ্র নাথ, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন হেলাল, ফেনী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কফিল মাহমুদ রিয়াজ, শাহ ওয়ালী উল্লাহ মানিক, ফয়েজ করিম রনিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলো ক্রীড়া পরিদপ্তর।
এবারের আন্ত:কলেজ টুর্নামেন্ট ছিল তৃতীয় আসর। এতে জেলা পর্যায়ের ১২টি কলেজ অংশগ্রহণ করে।
চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিভাগীয় পর্যয়ে জয়ী দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
আরও পড়ুন: সৌদি আরবে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন