০৩:০৯ পি.এম
ফেসবুক গ্রুপে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখতে নতুন ‘নিকনেম’ ফিচার চালু করেছে মেটা। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রকৃত নামের পরিবর্তে নির্দিষ্ট ছদ্মনামে গ্রুপে পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। আগের দিকে ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্ট করা গেলেও, এটি গ্রুপে ধারাবাহিকভাবে পরিচিতি গঠন বা নিয়মিত যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে অসম্ভব ছিল। নতুন নিকনেম ব্যবস্থার মাধ্যমে এই সীমাবদ্ধতা কেটে যাবে।
মেটার মতে, অনেক ব্যবহারকারী তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে বিভিন্ন গ্রুপের আলোচনায় অংশগ্রহণ করতে চান। এই নতুন নিকনেম ফিচারের মাধ্যমে তাদের আসল প্রোফাইলের নাম এবং ছবি অন্যান্য সদস্যদের কাছে গোপন থাকবে। তবে গ্রুপের অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক সিস্টেম প্রয়োজনীয় তথ্য দেখতে সক্ষম হবে। গ্রুপের অন্যান্য সদস্যরা নিকনেম ব্যবহারকারীর পুরনো পোস্ট, মন্তব্য এবং গত সাত দিনের প্রতিক্রিয়াও দেখতে পারবেন, কিন্তু মূল পরিচয় থাকবে গোপন।
নতুন নিকনেম ব্যবস্থার অধীনে ব্যবহারকারীরা প্রোফাইলের জন্য পছন্দমতো ছবি এবং রঙিন ব্যাকগ্রাউন্ড নির্বাচন করার সুযোগ পাবেন। পোস্ট দেওয়ার সময় পূর্বে থাকা ‘অ্যানোনিমাস পোস্ট’ অপশনের পাশে এখন নিকনেম অপশনও থাকবে। ব্যবহারকারীরা নিকনেমকে যেকোনো সময় চালু বা বন্ধ করতে পারবেন, তবে নাম পরিবর্তন করতে চাইলে দুই দিন ব্যবধান রাখতে হবে। নাম পরিবর্তনের পর পূর্বের সব পোস্ট, মন্তব্য এবং প্রতিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নতুন নিকনেমে যুক্ত হবে। একাধিক গ্রুপে ভিন্ন ভিন্ন নিকনেম ব্যবহার করা হলে নাম পরিবর্তনের প্রভাব সেই নির্দিষ্ট গ্রুপের মধ্যেই কার্যকর হবে।
মেটা কিছু শর্তার ণ উল্লেখ করেছে যেন শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরাই তাদের ইচ্ছা অনুযায়ী গ্রুপে নিকনেম ফিচারটি চালু করতে পারবেন। নাম অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একই গ্রুপে একই নিকনেমে দুই ব্যক্তি থাকতে পারবে না।
সূত্র: টেকক্রাঞ্চ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন