০৭:১৩ এম
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে পরিচালিত কর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৫ নভেম্বর রাত ১১টা থেকে ৩০ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী 'পতেঙ্গা থেকে আনোয়ারা' অথবা 'আনোয়ারা থেকে পতেঙ্গা' টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রিতভাবে অব্যাহত রাখা হবে।
আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, এ সময় ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের জন্য টানেলের উভয়দিকেই সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট অপেক্ষা করার প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন: নাটোরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন