০৬:২১ পি.এম
জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানে বর্বর হত্যাকাণ্ডের জন্য দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার প্রশ্নে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক থমকে যাবে না। কারণ, পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান, ভারতসহ অন্যান্য দেশেরও সঙ্গে সম্পর্ক রয়েছে। পালিয়ে থাকা একজন দণ্ডিত অপরাধীকে দ্রুত ফিরিয়ে পাওয়ার আশা করে বাংলাদেশ।
দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি আরো বলেন, 'তিস্তার পানি কিংবা সীমান্ত হত্যার বিষয়গুলো শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এই বিষয়গুলো একে অপরের ওপর নির্ভরশীল নয়। সুতরাং আমাদের স্বার্থগুলো অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করবো আমাদের স্বার্থ উদ্ধার করতে, কিন্তু কতদিন লাগবে সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছি না।'
আরও পড়ুন: দক্ষিণ চীন সাগরে আবারও উত্তেজনা, বেইজিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের ব্যাপারে তিনি জানালেন, দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার সম্পর্কে কোনো তথ্য নেই এবং দিল্লি কোনো আনুষ্ঠানিক তথ্যও জানায়নি।
এ প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা একমাত্র এমন সীমান্ত হত্যা যেখানে কোনো যুদ্ধকালীন অবস্থা নেই, তবুও সীমান্তে হত্যা কার্য চলমান রয়েছে। ঢাকা এ ধরনের ঘটনার নিন্দা করে আসছে এবং ভবিষ্যতেও করবে।
এ সময় ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্কের কথা অস্বীকার করে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উষ্ণ সম্পর্ক দুটি সরকারের মধ্যে ছিল। পারস্পরিক সম্পর্ক দিয়ে সীমান্তের হত্যাকাণ্ড ও নদীর পানির স্বত্ব দাবির সমস্যাগুলোর সমাধান আগের সরকার করতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। বাহ্যিক এই সম্পর্ককে তিনি উষ্ণ সম্পর্ক বলতে রাজি নন।
আরও পড়ুন: জাকিরের সেঞ্চুরিতে বরিশালের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে সিলেট
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন