০৭:৪৩ পি.এম
দুর্নীতির অভিযোগে পাঁচ বছরেরও বেশি সময় ধরে আদালতে বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার জন্য ট্রাম্পের আনুষ্ঠানিক অনুরোধ ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ প্রত্যাখ্যান করেছেন।
রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
রিপোর্টে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হার্জোগ বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব এবং মতামতকে সম্মান করি। তবে আমি স্পষ্টভাবে বলছি, ইসরাইল একটি সার্বভৌম রাষ্ট্র এবং এর আইন ব্যবস্থাকে পুরোপুরি সম্মান করা উচিত।’
আরও পড়ুন: সৌদি আরবে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন
প্রেসিডেন্ট হার্জোগ আরও উল্লেখ করেন, ‘এটি সত্যিই এক অস্বাভাবিক অনুরোধ। তবে যখন আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেব, তখন আমি সর্বাধিক গুরুত্ব দিব দেশটির জনগণের স্বার্থের প্রতি। আসলে, ইসরাইলি জনগণের কল্যাণ হচ্ছে আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অগ্রাধিকার।’
গত মাসে ট্রাম্প হার্জোগকে একটি চিঠি পাঠিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির যে সমস্ত অভিযোগ রয়েছে, সেগুলোকে রাজনৈতিক এবং অযৌক্তিক হিসেবে মন্তব্য করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন