০২:০৬ পি.এম
খুলনার আদালতের সামনে প্রকাশ্যে দুজনকে গুলি করে ও চাপাতি দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, যারা পরে পালিয়ে যায়।
রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ঘটে এই নির্মম ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান যে, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দেওয়ার জন্য আসেন রূপসার বাগমারা এলাকার রাজন এবং হাসিব। হাজিরা শেষে তারা বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর গুলি চালায় এবং চাপাতি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজস্থলীতে বিদেশি সিগারেট পাচারের সময় ৪ জনকে আটক
এদিকে, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই হত্যাকাণ্ডের ফলে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালতের আইনজীবীরা প্রকাশ্যে এমন ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন