১২:৩৯ পি.এম
লটারির মাধ্যমে এসপি নিয়োগের প্রক্রিয়া থেকে মেধাবী কেউ বাদ পড়েনি, এমন তথ্য জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, আমাদের সমাজের বিভিন্ন স্থানে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতি সমাজ থেকে সম্পূর্ণভাবে দূরীকরণ সম্ভব হয়নি। তবে সরকার এই পরিস্থিতি মোকাবেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সড়ক পরিবহনে চাঁদাবাজি বন্ধের চেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু তা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি: প্রধান উপদেষ্টা
তিনি বলেন, এসপি নিয়োগের প্রক্রিয়ায় দেশের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে - এ, বি ও সি। ৬৪ জেলার পুলিশ সুপারদের মধ্যে পুরনো ১৮ জন এসপিকে পদোন্নতি দেওয়ার পর নতুন এসপি নিয়োগ দেওয়া হয় এবং বাকিদের লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এখানে মেধাবী কেউ বাদ পড়েনি।
এছাড়া, গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করার জন্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন