০১:৫২ পি.এম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দ্বাদশ আসরের নিলাম শুরু হচ্ছে আজ (৩০ নভেম্বর) বিকেল ৪টায়। যেখানে খেলোয়াড় ভেড়ানোর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। আসরে দলগুলো ১৬ জন পর্যন্ত স্থানীয় ক্রিকেটার এবং কমপক্ষে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সদস্য সংখ্যা থাকবে ২২ জন।
তবে, নিলামে অংশ নেওয়ার আগে বেশ কিছু ক্রিকেটারকে নিশ্চিত করে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এবারের অংশ গ্রহণকারী ৬ দলের মধ্যে রয়েছে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। প্রায় সব ফ্র্যাঞ্চাইজিই স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের দুজন করে দলে যুক্ত করেছে। তবে চট্টগ্রাম একমাত্র দল যারা একজন বিদেশির সাথে চুক্তি করেছে।
নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা নিম্নরূপ:
আরও পড়ুন: ফেনীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নাসিম কলেজ
ঢাকা ক্যাপিটালস
স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ ও সাইফ হাসান
বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ও উসমান খান (পাকিস্তান)
সিলেট টাইটান্স
আরও পড়ুন: আল-আমিন ও হায়দারের জুটি, হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন ময়মনসিংহে
স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ
বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির (পাকিস্তান) ও সাইম আইয়ুব (পাকিস্তান)
রংপুর রাইডার্স
স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান
আরও পড়ুন: নিলামের জটিলতায় জাকের ও অঙ্কন নোয়াখালীর দলে
বিদেশি খেলোয়াড়: খাজা নাফে (পাকিস্তান) ও সুফিয়ান মুকিম (পাকিস্তান)
নোয়াখালী এক্সপ্রেস
স্থানীয় খেলোয়াড়: হাসান মাহমুদ ও সৌম্য সরকার
বিদেশি খেলোয়াড়: জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
আরও পড়ুন: আইপিএলকে বিদায় জানিয়ে নতুন পথে ফাফ ডু প্লেসি পিএসএলে
রাজশাহী ওয়ারিয়র্স
স্থানীয় খেলোয়াড়: নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম
বিদেশি খেলোয়াড়: সাহিবজাদা ফারহান (পাকিস্তান) ও মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)
চট্টগ্রাম রয়্যালস
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দলে জায়গা পেলেন শামীম
স্থানীয় খেলোয়াড়: শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম
বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ (পাকিস্তান)
বিপিএলের আসন্ন এ আসরের শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে फাইনাল।
আরও পড়ুন: আন্দ্রে রাসেল আইপিএলকে বিদায় জানালেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন