০১:৩৬ পি.এম
বৃটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি ইংল্যান্ডের ডরসেটে তাঁর বাড়িতে মারা যান। এ তথ্য নিশ্চিত করেছে তার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস। মৃত্যুর সময়ে তাঁর পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি।
১৯৩৭ সালে জন্মগ্রহণ করে, স্টপার্ড নাজি শাসনের সময় চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে চলে আসেন। আধুনিক নাটকে ভাষার অভিনব প্রয়োগ ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
টম স্টপার্ডের কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নাটক ‘রোজেনক্রান্জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডের ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ক্ষমা করার ট্রাম্পের অনুরোধ গ্রহণ করেননি হার্জোগ
চলচ্চিত্রে তার সাফল্যের মধ্যে অস্কারজয়ী ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’ অন্যতম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন