০৬:৪৪ পি.এম
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল পালনের ঘোষণা দিয়েছে।
আজ সোমবার সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, এই কর্মসূচির আওতায় আগামীকাল মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে একটি বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নাটোরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল
এছাড়া এ দিনে দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরগুলোতেও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অনুরূপ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক বিবৃতিতে এই কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকল ইউনিটের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন