প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানের মাধ্যমে ৫টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এই অভিযানের সময় আন্তঃজেলা অটোচোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ লালমনিরহাট সদর থানার বিডিআর গেট ও কুলাঘাট বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র লালমনিরহাট এবং কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ শাহজাহান কলোনি এলাকার একটি সড়ক থেকে প্রথমে সুভাষ চন্দ্র রায় নামক চোরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুলাঘাট বাজারের 'শুভ অটো সেন্টারে' অভিযান চালিয়ে আরও ৪টি চোরাই ইজিবাইক ও যন্ত্রাংশ জব্দ করে ডিবি।
এসময় ডিবির উপস্থিতি টের পেয়ে শুভ সেন্টারের মালিক সুকুমার রায় পালিয়ে যায়।
লালমনিরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান, জব্দকৃত ইজিবাইকগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা। এই চক্রের অবশিষ্ট সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন