প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
যমুনা নদীর সেতুতে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলেন তরুণ এবং তরুণী। তবে শেষ মুহূর্তে দৃশ্যপট পালটে যায়। তরুণ নদীতে ঝাঁপ দিলেও তরুণী তা না করে ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা তরুণটিকে জীবিত উদ্ধার করেন।
এটি বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা সেতুতে ঘটে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে ঝাঁপ দেন আনু গুপ্তা নামের তরুণ। ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে, তার সঙ্গী তরুণী আনু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই সেখান থেকে চলে যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই তরুণ এবং তরুণী প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন। তারা একসঙ্গে আত্মহত্যা করতে সেতুতে এসেছিলেন। কিন্তু আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তরুণী সেখান থেকে চলে যান।
প্রাথমিক চিকিৎসা শেষে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আনু গুপ্তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন পুলিশ।
ঘটনার পেছনের কারণ জানতে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। আনুর সঙ্গে থাকা তরুণীকে শনাক্ত করতে এবং খুঁজে বের করার চেষ্টা চলছে। কর্তৃপক্ষ বলেছে, ঘটনার সব দিক তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন