প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর উচ্চ বিদ্যালয় হলরুমে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, “কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড নিয়ে বিরোধী রাজনৈতিক মহল নানা সমালোচনা করছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের সমালোচনাকে উপেক্ষা করে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে কৃষক কার্ডের কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “কৃষক কার্ড যেন প্রকৃত কৃষকদের হাতেই পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অযোগ্য ব্যক্তি যেন এ সুবিধা না পান, সেদিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা কৃষি কর্মকর্তা সুদ্বীপ বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা (এএও) আব্দুল বারী, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার এবং নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার।
এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন