১০:১৮ পি.এম
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে মো. রাফসান (২০) নামের একজন পর্যটকের মৃত্যু ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাফসান নরসিংদীর মাধবদী উপজেলার সাইদুল বেপারীর ছেলে বলে জানা গেছে। তিনি এবং তার তিন বন্ধু নরসিংদী থেকে ট্রেনযোগে বেড়াতে এসেছিলেন।
আরও পড়ুন: লালমনিরহাটে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি ও এলাকাবাসী
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নরসিংদী থেকে ট্রেনের ছাদে করে তারা চার বন্ধু সীতাকুণ্ডে বেড়ানোর উদ্দেশ্যে আসেন। ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় এসে থামলে হুড়োহুড়ি করে নামার সময় রাফসান পা পিছলে নিচে পড়ে যান। ছাদ থেকে পড়ার সময় তার মাথা নিচের দিকে থাকায় তিনি প্রচণ্ড আঘাতের শিকার হন। পরে তার বন্ধুরা তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু রাব্বি জানান, বৃষ্টির কারণে ট্রেনের ছাদে পানি ছিল। ট্রেন থেকে নামার সময় আমাদের বন্ধু পা পিছলে পড়ে যায়। এর ফলে সে মাথায় মারাত্মক আঘাত পায়।
আরও পড়ুন: টঙ্গীতে শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন