ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ


কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

 

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে, যার মূল্য প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

এটি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে।

আরও পড়ুন: কুড়িগ্রামে মাঠে গড়াল ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বিজিবি জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের জন্য তারা নিয়মিত অভিযানের অধীনে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টায় আমানগন্ডা বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার হয়।

জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, "সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।" জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে কাস্টমস কর্তৃপক্ষে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেটেরিনারি ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ের জন্য ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ভেটেরিনারি ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ের জন্য ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় ভেটেরিনারি ছাড়পত্র না থাকার কারণে পশু জবাই ও মাংস বিক্রি করার অভিযোগে নজরুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার খড়িবাড়ী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের কারণে নজরুল ইসলামকে এই জরিমানা প্রদান করা হয়।

এই অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল ওয়াদুদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও দিলারা আক্তার মন্তব্য করেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৪ হাজার টাকাসহ নিখোঁজ শিশুকে উদ্ধার করেছেন আনসার সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


৬৪ হাজার টাকাসহ নিখোঁজ শিশুকে উদ্ধার করেছেন আনসার সদস্য

বাবা-মার সঙ্গে অভিমান করে ঐ আট বছরের একটি শিশু নগদ ৬৪ হাজার টাকা এবং প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে গিয়েছিল। গত বুধবার মাদারীপুরের শিরখাড়া থেকে যে শিশুটি নিখোঁজ হয়েছিল, অবশেষে আজ শুক্রবার সে ফিরে এসেছে তার পরিবারের কোলে।

এই অবুঝ শিশুটির উদ্ধারকারীরা মাদারীপুর সদর জেলা হাসপাতালে নিয়োজিত আনসার সদস্যরা।

গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাতে ১০টার দিকে হাসপাতালের আউটডোরে একা ঘুরে বেড়ানো শিশুটিকে লক্ষ্য করেন আনসার সদস্য মো. অন্তর মিয়া। তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মোখলেসকে জানালে, তাদের পক্ষ থেকে শিশুটির সঙ্গে পরম মমতায় কথা বলা হয়। তার পরের ঘটনায় তল্লাশি চালাতে গিয়ে শিশুটির ব্যাগ থেকে খেলনার সঙ্গে নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে জানান। তিনি হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেন এবং সদর থানার ওসিকে বিষয়টি অবগত করেন।

পরে শিশুটিকে পুলিশের সহায়তায় আজ শুক্রবার (১৭ জুলাই) ভোরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিমানে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এদিকে, স্থানীয় প্রশাসনও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ‘মিন্টু বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ‘মিন্টু বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড়ে অবৈধ অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই অভিযানের সময় কুখ্যাত ‘মিন্টু বাহিনীর’ নেতা ইমাম হোসেন মিন্টুকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যাচ্ছে যে, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ের একটি সশস্ত্র চক্র গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি করছে এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে চক্রটি অবৈধ অস্ত্র বেচাকেনা, জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

এই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালীর সমন্বয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিন্টু বাহিনীর আস্তানায় তল্লাশি চালিয়ে ইমাম হোসেন মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় পাঁচটি দেশীয় একনলা বন্দুক, নয়টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, তিন লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, গ্রেপ্তার হওয়া ইমাম হোসেন মিন্টু মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘মিন্টু বাহিনী’ নামে একটি সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

তার বিরুদ্ধে মোট ১৫টি ফৌজদারি মামলা রয়েছে।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, মিন্টুকে গ্রেপ্তারের মাধ্যমে অবৈধ অস্ত্র ব্যবসার একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে আঘাত হানা সম্ভব হয়েছে। এই অস্ত্র ব্যবহার করে মহেশখালীসহ দেশের পূর্ব উপকূলীয় অঞ্চলের জেলে ও লবণচাষীদের ভয়ভীতি দেখানো হতো। বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো বৃদ্ধি করা হয়েছে।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ! ২৯টি দেশ নিয়ে নতুন ‘এআই জোট’ চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ! ২৯টি দেশ নিয়ে নতুন ‘এআই জোট’ চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বৈশ্বিক প্রভাব বিস্তারে নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে চীন।

সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে (ডব্লিউএআইসি) চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এআই কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। এটি আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উন্নয়নের ক্ষেত্র হওয়া প্রয়োজন।

শুক্রবার দেওয়া বক্তব্যে তিনি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রযুক্তি খাতে অন্য দেশকে সীমাবদ্ধ করা উচিত নয়।

তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ব্যবহার আন্তর্জাতিক অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত হওয়া দরকার।

এর আগে বৃহস্পতিবার সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)। ২৯টি দেশ নিয়ে গঠিত এই জোটের সদর দপ্তর সাংহাইয়ে স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

জোটটিতে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ গ্লোবাল সাউথভুক্ত বিভিন্ন দেশ অংশ নিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, এই জোটের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে এআই-সংক্রান্ত নীতিমালা ও আইন প্রণয়নে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করবে চীন।

প্রযুক্তি খাতে নেতৃত্ব নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। বিশেষ করে উন্নতমানের সেমিকন্ডাক্টর বা চিপ প্রযুক্তিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা ‘চিপ যুদ্ধ’ নামে পরিচিত।

জাতীয় নিরাপত্তার কারণে চীনের কাছে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও চিপ উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে।

বিশেষজ্ঞদের মতে, উন্নত চিপ উৎপাদনে চীন এখনো কিছুটা পিছিয়ে থাকলেও বৃহৎ ডাটা সেন্টার, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং খনিজ সম্পদের ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ফলে এআই খাতের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতায় চীনের অবস্থান শক্তিশালী হতে পারে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গভর্ন্যান্স বিশেষজ্ঞ অরিন্দ্রজিৎ বসু বলেন, বৈশ্বিক সাইবার ও এআই নীতি নির্ধারণে যুক্তরাষ্ট্র যখন তুলনামূলকভাবে পিছিয়ে যাচ্ছে, তখন চীন সেই শূন্যস্থান কাজে লাগিয়ে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, উন্নয়নশীল দেশগুলোর সমর্থন নিয়ে এআই শাসনব্যবস্থায় নতুন প্রভাব বলয় তৈরি করতে চায় বেইজিং।

এই উদ্যোগ ভবিষ্যতে প্রযুক্তি বিশ্বে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%