০৯:০২ এম
বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিনকে দিন বায়ুদূষণ বাড়ছে। মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে। একসময় শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু সম্প্রতি রাজধানী ঢাকায় আবারও বাড়ছে বায়ুদূষণ।
কয়েক দিনের ধারাবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শহরটির বাতাসের অবস্থা ‘অস্বাস্থ্যকর’। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকা ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে।
এদিকে, তালিকার শীর্ষতে রয়েছে ভারতের দিল্লি শহর, যার বায়ুমানের স্কোর ২৯৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার স্কোর ২৮২। তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর, যার স্কোর ১৯৩ এবং চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, যার স্কোর ১৭৮।
আরও পড়ুন: লালমনিরহাটে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি ও এলাকাবাসী
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ মাঝারি বলে বিবেচিত, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয়া হয় এবং অন্যান্যদেরও বাইরে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়ে থাকে, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন