ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

‘মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’: আরাঘচি


‘মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরাইলের প্রভাব নিয়ে সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে, ইসরাইল যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে জয়ের কোনো সম্ভাবনা নেই।

আজ শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে আরাঘচি লিখেছেন, ‘আমেরিকানদের বিদেশি প্রভাব সম্পর্কে সতর্ক করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসনকে এমন একটি অজেয় যুদ্ধের দিকে ঠেলে দিতে ইসরাইলের ব্যাপক প্রভাব বিস্তারের প্রচারণার কী হবে?’

আরাঘচি পোস্টে টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারাভিজ্ঞান ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ সমর্থকদের লক্ষ্য করে ইসরাইলের পক্ষে একটি প্রচার-অভিযান পরিচালনা করছেন।

আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন

আরাঘচি আরও লেখেন, ‘এর চেয়েও খারাপ বিষয় হলো, ইসরাইল মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যেকোনো সমালোচকের মুখ বন্ধ করার চেষ্টা করছে।’ তিনি এও যোগ করেন, ‘সবকিছুই শিগগিরই প্রকাশ্যে চলে আসবে।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া সংঘাতের মধ্যে গত মঙ্গলবার (১৪ জুলাই) টাইম ম্যাগাজিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরাইলের পক্ষে মার্কিন রক্ষণশীল তরুণদের সমর্থন ধরে রাখতে মাসে ১৫ লাখ ডলারের একটি প্রভাব বিস্তারকারী প্রচারণা চালানো হচ্ছে, তবে তার ফলে কাঙ্ক্ষিত ফল মেলেনি। বরং তরুণ মার্কিন রক্ষণশীলদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন ক্রমশ কমছে। এতে দেশটির কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণনা নিয়ন্ত্রণ, মাগা সমর্থকদের লক্ষ্য করে প্রচারণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মে ইসরাইল-সম্পর্কিত তথ্য উপস্থাপনে প্রভাব বিস্তারের জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হয়েছে, তবে জনমতের পরিবর্তন ঠেকানো যায়নি।

এ বিষয়ে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত বুধবার (১৭ জুলাই) মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স অভিযোগ করেন, ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে মার্কিন জনমত গড়েনোর জন্য ইসরাইল সরকারের কিছু সদস্য প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক

সাক্ষাৎকারে ভ্যান্স মার্কিন সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের কড়া সমালোচনা করেন। যুদ্ধ বন্ধে গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তির পক্ষে অবস্থান নিয়ে জেডি ভ্যান্স বলেন, ‘ইসরাইল সরকারের কিছু সদস্য চান সামরিক অভিযান চলুক। তাই তাঁরা যুক্তরাষ্ট্রকে ওই চুক্তির পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’

সাক্ষাৎকারে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনটির কথা উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘আমি যে চুক্তির জন্য কাজ করছিলাম, সেটি ভেস্তে দিতে বিদেশি অর্থায়নে প্রচার চালানো হচ্ছে, যাতে জনমত চুক্তির বিরুদ্ধে যায়।’ তিনি আরও জানান, আলোচনা ও চুক্তি ভণ্ডুল করার উদ্দেশ্যে অত্যন্ত গোপনে এবং বিপুল অর্থায়নে প্রচারণা চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

শুক্রবার, কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সংলগ্ন গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে একই কর্মসূচির অংশ হিসেবে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও বক্তৃতায় দক্ষতার পরিচয় দেয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিট, কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন, সংগীত শিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সংস্কৃতি কর্মী ও শিক্ষক এস এ এম আল মামুনসহ অন্যান্যরা।

আয়োজকরা জানিয়ে দিয়েছেন, নজরুলের সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তীতে পুরস্কৃত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার বন্যার্ত মানুষের পাশে রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি সব ধরনের পুনর্বাসন উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের যেসব এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষে সেসব ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধ এবং বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায়, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে তাকে ফুলের মাধ্যমে স্বাগত জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিমানবন্দরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় শেষে তিনি তার নিজ নির্বাচনি এলাকা পেকুয়া উপজেলায় যান। সেখানে তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, ত্রাণ বিতরণ করেন এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইফের ঝোড়ো ইনিংসে ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


সাইফের ঝোড়ো ইনিংসে ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের ফিফটির সুবাদে বাংলাদেশ উড়ন্ত সূচনা পায়। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে নামে ধস। শেষ দিকে ইয়াসির আলি চৌধুরী এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং ঝড় বাংলাদেশের জন্য বড় পুঁজি তৈরি করেছে। শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন চারটি ছক্কা হাঁকিয়ে ২৮ রান সংগ্রহ করেন।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত এদিন বাংলাদেশ টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম শুরু থেকে সাবলীল ব্যাটিং করে। উইকেটের চারপাশে দুর্দান্ত শট খেলেন এবং দলের বোর্ডে বেশি রান সংগ্রহ করেন। পাওয়ারপ্লের ৬ ওভারে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৫৪।

পাওয়ারপ্লে শেষেও সাইফ এবং তানজিদের দুর্দান্ত ব্যাটিং চলছিল। দুই জনেরই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে যাচ্ছিল। সাইফ কিছুটা প্রতিরক্ষামূলক থাকলেও তানজিদ ছিলেন আক্রমণাত্মক। ওপেনিং জুটি শতরান অতিক্রম করে ফেলে। দুই ওপেনারই ফিফটি পূর্ণ করেন।

তবে ফিফটির পর তারা বেশি দূর এগোতে পারেননি। ওপেনিং জুটি ভাঙার সময় স্কোর ছিল ১২০। সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রান করেন এবং সাজঘরে ফিরে যান। পরের ওভারেই তানজিদ বিদায় নেন ৪৪ বলে ৫৮ রান করে।

দুই ওপেনারের বিদায়ে টাইগার ইনিংসে ধস নামে। ১২০ রান থেকে ১৪১ রান পর্যন্ত যেতে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৬ রান করেন। পারভেজ হোসেন ইমন ২ বলে ১ রান করেন। নুরুল হাসান সোহান প্রথম বলেই চার মেরে পরের বলেই আউট হয়ে যান।

শেষ দিকে কিছুটা লড়াই চালান ফর্মে থাকা ইয়াসির আলি চৌধুরী। সাতে নেমে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দিনও। শেষ ওভারে সাইফউদ্দিন চারটি ছক্কায় ২৮ রান তুলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৮৬ রান সংগ্রহ করে। ১০ বলে ৩১ রান করে শেষ পর্যন্ত ব্যাটিং করছেন সাইফউদ্দিন। ১২ বল থেকে ২২ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির।

জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা এবং ব্র্যাড ইভান্স। এছাড়া ১ উইকেট শিকার করেন সিকান্দার রাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বিশাল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


কক্সবাজারে বিশাল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (১৭ জুলাই) জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬ টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে মিন্টু বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় আস্তানা থেকে উদ্ধার হয় ৫ টি দেশীয় একনলা বন্দুক, ৯ টি দেশীয় পিস্তল, ১ টি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গোলা, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম। অভিযানে আটক হয় সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু।

আটককৃত ইমাম হোসেন মিন্টু (৩৮) মহেশখালী উপজেলার হোয়ানকের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী 'মিন্টু বাহিনী'-এর প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারী মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%