ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কুখ্যাত’ এপস্টেইন ও মোসাদের যোগাযোগের দাবি জেডি ভ্যান্সের


কুখ্যাত’ এপস্টেইন ও মোসাদের যোগাযোগের দাবি জেডি ভ্যান্সের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কিছু যোগাযোগ ছিল। তবে তিনি সেই যোগাযোগের ধরন বা উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

জেডি ভ্যান্স সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন। বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কয়েকজন ব্যক্তির স্পষ্ট যোগাযোগ ছিল। একইভাবে তিনি দাবি করেন যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার শীর্ষ মহলের সঙ্গেও এপস্টেইনের যোগাযোগ ছিল।

ভ্যান্স আরও জানিয়েছেন যে, ইসরায়েলে এপস্টেইনের যেসব যোগাযোগ ছিল, সেগুলোর রাজনৈতিক অবস্থান ছিল বামঘেঁষা। কিন্তু এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ প্রদর্শন করেননি। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের চাহিদা ও সরবরাহ দুটোই বন্ধ করতে হবে: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


মাদকের চাহিদা ও সরবরাহ দুটোই বন্ধ করতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দীর্ঘমেয়াদি ও বহুমাত্রিক ক্ষতির বিবেচনায় দেশের সবচেয়ে বড় সমস্যা মাদক। আল্লাহর রহমতে বাংলাদেশ যে জনমিতি লভ্যাংশ পেয়েছিল তা কাজ লাগিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা যেতো। কিন্তু সেজন্য দরকার ছিলে, জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করা এবং সেই উদ্বৃত্ত জনশক্তি রপ্তানি করা ও দেশে কর্মসংস্থান তৈরি করা। তবে অতীতের কোনো সরকারই এই ধরনের পদক্ষেপ নেয় নাই বরং উদ্বৃত্ত জনশক্তিকে নষ্ট করতে মাদককে প্রশ্রয় দিয়েছে। ফলে আমাদের জনসম্পদ নিস্ক্রিয় হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়েছে। তারা বলেন, বর্তমানে জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, মাদক প্রতিরোধ করা। আর মাদক প্রতিরোধের জন্য চাহিদা ও যোগান উভয় দিক নির্মূল করতে হবে। আমরা মাদকের চাহিদা কমিয়ে আনার চেষ্টা করতে পারি, কিন্তু মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শনিবার বরিশালের চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজিত 'মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুধী সেমিনার ও আলোচনা সভায়' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীমের সভাপতিত্বে সেমিনারে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং চরমোনাই ইউনিয়নসহ পুরো দেশকে মাদকমুক্ত করার জন্য রাজনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, দলের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, বিএমপির এডিসি (দক্ষিণ) মুহাম্মাদ বেলাল হুসাইন ও বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, তরুণী ফিরে এলেন!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, তরুণী ফিরে এলেন!

যমুনা নদীর সেতুতে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলেন তরুণ এবং তরুণী। তবে শেষ মুহূর্তে দৃশ্যপট পালটে যায়। তরুণ নদীতে ঝাঁপ দিলেও তরুণী তা না করে ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা তরুণটিকে জীবিত উদ্ধার করেন।

এটি বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা সেতুতে ঘটে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে ঝাঁপ দেন আনু গুপ্তা নামের তরুণ। ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে, তার সঙ্গী তরুণী আনু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই সেখান থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই তরুণ এবং তরুণী প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন। তারা একসঙ্গে আত্মহত্যা করতে সেতুতে এসেছিলেন। কিন্তু আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তরুণী সেখান থেকে চলে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আনু গুপ্তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন পুলিশ।

ঘটনার পেছনের কারণ জানতে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। আনুর সঙ্গে থাকা তরুণীকে শনাক্ত করতে এবং খুঁজে বের করার চেষ্টা চলছে। কর্তৃপক্ষ বলেছে, ঘটনার সব দিক তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়ে গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাহারাজপুর ফিল্টারহাট এলাকার মহানন্দা নদীতে এটি ঘটে। নিখোঁজ হাসিব মাহারাজপুর ফিল্টারহাট গ্রামের আব্দুল বাশিরের ছেলে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, হাসিব তার আরও দুই বন্ধুকে নিয়ে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজ হাসিব পানিতে পড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে প্রতিরোধ না গড়লে হয়তো হাসিনার পতন হতো না : আবদুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


যাত্রাবাড়ীতে প্রতিরোধ না গড়লে হয়তো হাসিনার পতন হতো না : আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, যদি চব্বিশের জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে প্রতিরোধ গড়ে না উঠতো, তবে শেখ হাসিনা বাহিনীকে প্রতিহত করা যেতো কি না, সে বিষয়টি নিয়ে আমার মনে প্রশ্ন রয়েছে।

শুক্রবার, রাজধানীর যাত্রাবাড়ীতে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম উল্লেখ করেন, বিএনপির জন্ম মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে। যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারি, সেই সঙ্গে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপসহ সফলতা অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, অনেকেই বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তাদেরকে আমি বলতে চাই, ধৈর্য হারাবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সময় দিতে হবে এবং সেই উদ্দেশ্যে যোগ্য নেতা তারেক রহমানকে সাহায্য করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%